রুশ গ্যাস সরবরাহ বন্ধের আশঙ্কায় মলদোভায় জরুরি অবস্থা জারি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। এর ফলে নতুন করে জ্বালানি সংকটে পড়তে পারে মহাদেশটির একাধিক অঞ্চল। এরইমধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভা, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিতের আশঙ্কায় ৬০ দিনের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ মলদোভায় আগামী সোমবার থেকে  ৬০ দিনের জাতীয় জরুরি অবস্থা শুরু হচ্ছে। জরুরি অবস্থা জারি করার পক্ষে শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। 

মলদোভা সরকার বলছে, ইউক্রেনের মাধ্যমে রাশিয়া থেকে আসা গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার গ্যাস কোম্পানির সাথে ট্রানজিট চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পরে সেটা তারা আর বাড়াবে না। আর এতেই বিপাকে পড়েছে মলদোভা। 

তবে মলদোভা সরকার বলছে, ইউক্রেন ট্রানজিট চুক্তির মেয়াদের সমাপ্তি টানলে, রোমানিয়ার মতো অন্য কোনো পথে রাশিয়া গ্যাস সরবরাহ করতে পারে।

বিদ্যুৎ উৎপাদনের জন্য মলদোভা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। দেশটির রাজনীতিবিদরা বলছেন, রাশিয়ার গ্যাস সরবরাহ স্থগিতের বিষয়টি দেশটিতে মানবিক সংকটের সৃষ্টি করবে।

মলদোভায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী ডোরিন রেসেন মস্কোর নিন্দা করেছেন।

এর আগে মলদোভার সরকার এবং পশ্চিমা দেশগুলো, নভেম্বরে অনুষ্ঠিত মলদোভার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে রাশিয়ার সমালোচনা করেছে। ওই নির্বাচনে ইইউপন্থী মাইয়া সান্দু পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর