প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প, তালিকা চূড়ান্ত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ওপর শাস্তির খড়গ নেমে আসতে পারে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের প্রচারেও বারবার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর হলেন এ ধনকুবের। এর ফলে প্রথম দফায় প্রায় ১৮ হাজার ভারতীয় কঠিন সমস্যার মুখে পড়তে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মার্কিন অভিবাসন এবং শুল্ক দফতর এরইমধ্যে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। 

ওই তালিকার শুরুতেই রয়েছে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিকের নাম। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। 

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ ২৫ হাজার। মেক্সিকো এবং এল সালভাডর ছাড়া অন্য কোনো দেশ থেকে এত বেআইনি অভিবাসন হয়নি যুক্তরাষ্ট্রে।

আনন্দবাজার বলছে, শুধু অবৈধ অভিবাসীরাই নন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তায় পড়বে যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। 

মার্কিন সংবিধানে বলা আছে, যুক্তরাষ্ট্রে জন্মালেই সে দেশটির নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনটিই পাল্টে দিতে চাইছেন ট্রাম্প। 

দেশটির একাধিক সংবাদমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট হয়েই একটি ‘একজিকিউটিভ অর্ডার’-এ সই করতে পারেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে যে সব অভিবাসী সন্তান জন্মেছে, তারা ‘জন্মসূত্রে’ আর মার্কিন নাগরিক থাকবেন না। 

নতুন আইনে মা বা বাবার মধ্যে অন্তত এক জন যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তবেই সন্তান সে দেশে জন্মালে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ পাবে। 

এদিকে ট্রাম্পের নিশানায় রয়েছেন আরও করেক লাখ মানুষ। যারা আইনসিদ্ধভাবে কোনো না কোনো ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করছেন। যাদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি।   

ট্রাম্পের দাবি, ওই আইনি অভিবাসীরা আদতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, ভারত ছাড়াও বিশ্বের বহু দেশের নাগরিক অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন। তারাও এই নীতির আওতায় পড়বেন। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর