ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনাস্থলেই ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

এদিকে একই সময়ে একটি গাড়িও এ সংঘর্ষে জড়ায়। তবে গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা খেলেও এর তিন যাত্রী বেঁচে যান।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের পূর্ণ সক্রিয়তা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।

২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

আরবিএস
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর