দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইউন ৩ ডিসেম্বর সবাইকে হতবাক করে দেশে সামরিক আইন জারি করেছিলেন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউনের স্বল্প মেয়াদি সামরিক আইন জারির বিষয়টি নিয়ে তদন্তরত কর্মকর্তাদের অনুরোধে স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত পরোয়ানাটি অনুমোদন করে বলে উচ্চ পদাধিকারী কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও) নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বর্তমান কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা এটি।

আদালত তদন্তকারীদের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে হেফাজতে নেওয়ার ক্ষমতা দিয়েছে। তবে তদন্তকারীরা পরোয়ানাটি কার্যকর করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কারণ তার নিরাপত্তা দল এবং প্রতিবাদকারীরা তাদের বাধা দিতে পারেন। গত দুই সপ্তাহে তিনি তিনটি সমন উপেক্ষা করেছেন।

এর আগে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস তদন্তকারীদের প্রেসিডেন্সিয়াল অফিস প্রাঙ্গণ এবং ইউনের ব্যক্তিগত বাসভবনে আদালত-অনুমোদিত তল্লাশি চালাতে বাধা দেয়।

ইউন একটি বিদ্রোহের নেতা ছিলেন, এমন অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার একজন প্রেসিডেন্ট যে অল্প অভিযোগগুলো থেকে দায়মুক্তি পান না তার মধ্যে ‘বিদ্রোহ’ অন্যতম।

ইউনের সবশেষ অবস্থান জানা যায়নি। তবে তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

১৪ ডিসেম্বর সংসদ সদস্যদের ভোটে ইউন বরখাস্ত হওয়ার পর থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। তবে শুধু দেশের সাংবিধানিক আদালত তার অভিশংসন বহাল রাখলে তাকে পদ থেকে সরানো যাবে।

বর্তমানে সাংবিধানিক আদালতের ৯ সদস্যের বেঞ্চে মাত্র ছয় জন বিচারক রয়েছেন। এর অর্থ একটি প্রত্যাখ্যানই ইউনকে অপসারণ থেকে রক্ষা করতে পারে।

বিরোধী সংসদ সদস্যরা আশা করেছিলেন, অতিরিক্ত তিন জন বিচারক মনোনয়ন দিয়ে ইউনের অভিশংসনের সম্ভাবনা বাড়াবে। তবে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু গত সপ্তাহে তাদের প্রস্তাব নাকচ করেছেন।

এরপর বিরোধীরা হানকেও অভিশংসন করেছে। আর এখন অর্থমন্ত্রী চোই স্যাং-মককেও অভিশংসিত করবে হুমকি দিচ্ছে তারা। চোই বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উভয়ের দায়িত্ব পালন করছেন।

একাত্তর/আরএ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর