ছত্তিশগড়ে নিরাপত্তার বাহিনীর অভিযানে আট মাওবাদী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এই ঘটনার পর সেখানে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে সকাল সাড়ে আটটা নাগাদ নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযান চালায়। সেই তল্লাশির মাঝেই বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। এই সংঘর্ষেই প্রাণ যায় আট মাওবাদী। 

ছত্তিশগড় পুলিশের এক সিনিয়র কর্তা জানিয়েছেন যে, পশ্চিম বস্তার ডিভিশনের নকশাল ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান শুরু করা হয়। জেলা রিজার্ভ গার্ড, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, এলিট ইউনিট কোবরা কর্মীরা এই অভিযানে অংশ নেয়।

যৌথ বাহিনী অভিযানে কিছুটা এগোতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। সেখানে অভিযান এখনও চলমান রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এলাকায় টহল ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

গত মাসেই ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছিলো ২০ মাওবাদী। তাদের মধ্যে ছিলেন মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম। এই মাওবাদী নেতার মাথার দাম ছিল এক কোটি টাকা। এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছে দিল্লি।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর