অধিকাংশ ইসরাইলির বিশ্বাস নেতানিয়াহু সরকার গাজায় ব্যর্থ হয়েছে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

গাজা যুদ্ধে নেতানিয়াহু সরকার নিজেদের সফল দাবি করলেও বাস্তবে দেশটির অধিকাংশ নাগরিক না বিশ্বাস করেন না। ইসরাইল যে লক্ষ্য নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আগ্রাসন চালিয়েছে তা 'সম্পূর্ণভাবে অর্জিত' হয়নি বলে মনে করেন দখলদার রাষ্ট্রটির ৫৭ শতাংশ নাগরিক। 

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের এক সমীক্ষার বরাত দিয়ে শুক্রবার এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল জাজিরা। 

গবেষণা সংস্থা লাজার রিসার্চ পরিচালিত ওই সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন যে, গাজায় যুদ্ধের লক্ষ্যগুলো 'সম্পূর্ণভাবে অর্জিত' হয়নি। কিছু লক্ষ্য অর্জিত হলেও নেতানিয়াহু সরকারের ভুল পদক্ষেপের কারণে তা ব্যর্থ হয়েছে। 

অন্যদিকে, ৩২ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন যে, গাজায় ইসরাইলের কোনো লক্ষ্যই  'অর্জিত হয়নি'। তাদের সরকার সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর মাত্র ৪ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন, গাজায় ইসরাইলের যুদ্ধের লক্ষ্য 'পুরোপুরি অর্জিত' হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেবল ইসরাইলিরাই নয়, বরং বিশ্বের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানোর পরও ইসরাইলি বাহিনী হামাসকে নিশ্চিহ্ন করতে ব্যর্থ হয়েছে। 

সবশেষ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে হাজার হাজার হামাস সদস্যকে দেখা গেছে। সংগঠনটি বলছে, ইসরাইল হাজার চেষ্টা করেও তাদের নিশ্চিহ্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। 

এদিকে গাজা যুদ্ধে ব্যর্থতার দায়ে দখলদার ইসরাইলি সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। এরইমধ্যে পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি এবং সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিংকেলম্যান। এছাড়াও আরও পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার আভি রোজেনফেল্ড, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারন হালিভা, গোয়েন্দা ইউনিট ৮২০০-এর কমান্ডার ইয়োসি সারিয়েল এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। হামাসের আকস্মিক অভিযান মোকাবেলায় ইসরাইলি সেনাবাহিনী শোচনীয়ভাবে ব্যর্থ হয়। এর মধ্যদিয়ে দখলদার বাহিনীর অজেয় থাকার মিথকে মারাত্মক ভেঙে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। 

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ জেনারেল আইজ্যাক বারাক ইসরাইলে আসন্ন গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, গাজাভিত্তিক হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ইসরাইলি সেনাবাহিনী ভেঙে পড়েছে এবং যুদ্ধে ফিরে যাওয়ার যেকোনো পদক্ষেপ হবে বিপর্যয়কর।

বারাক আরও বলেন, হামাস এবং ইসলামী জিহাদ নিজেদের পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিপরীতে, ইসরাইলি সমাজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। বাস্তবতা হলো যুদ্ধ যদি অব্যাহত থাকতো তাহলে ইসরাইলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে সক্ষম হতো না। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর