নতুন প্রধান পেলো ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইয়াল জামিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর, ইয়াল জামির ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ব্যর্থতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন হার্জি হালেভি। পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জামিরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জামির ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির।

৫৯ বছর বয়সী জামিরকে হালেভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। গত সপ্তাহে, কাটজ কর্তৃক মনোনীত আরও দুই প্রার্থী হলেন মেজর জেনারেল আমির বারাম, যিনি বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অফ স্টাফ এবং মেজর জেনারেল তামির ইয়াদাই, যিনি প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর