ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হতে হবে: ম্যাক্রোঁ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য’ নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন।

ম্যাক্রোঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, আমরা ইউক্রেনে একটি সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাই। এটি অর্জনের জন্য রাশিয়াকে তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং এর সাথে ইউক্রেনীয়দের জন্য সুদৃঢ় ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।

তিনি ২০১৪ এবং ২০১৫ সালে পূর্ব ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে বলেন, অন্যথায় এই যুদ্ধবিরতি মিনস্ক চুক্তির মতোই শেষ হওয়ার ঝুঁকি থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতির নাটকীয় পরিবর্তনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য ম্যাক্রোঁ প্যারিসে ইউরোপীয় নেতাদের সাথে এক জরুরি বৈঠকের পর জেলেনস্কির সাথে এই ফোনালাপ করেন।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর