তেলেঙ্গানায় টানেল ধস, আট শ্রমিক আটকে পড়ার আশঙ্কা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ এএম

ভারতের তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে অন্তত আট শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার নাগরকুর্নুল জেলার নির্মাণাধীন শ্রীশৈলম বাম তীর খাল প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শ্রীশৈলম বাঁধের পেছনে টানেলের একটি অংশে শ্রমিকরা লিকেজ মেরামত করার সময় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক বেরিয়ে আসতে পারলেও আটজন ভেতরে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বের করে আনতে এখনও অভিযান চলছে। তারা আরও জানিয়েছেন, টানেলটি ১০ মিটারেরও বেশি ধসে পড়েছে এবং ২০০ মিটারেরও বেশি জায়গায় কাদা ছড়িয়ে পড়েছে। 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একইসঙ্গে আটকে পরা শ্রমিকদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর