জার্মান নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ।

দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থী দল এএফডি। তৃতীয় অবস্থানে এসপিডি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবারের মধ্যেই পূর্ণ ভোট গণনা শেষ হবে।

বুথ ফেরত জরিপে দেখা গেছে, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থি দল এএফডি পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট।

বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে। দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান।

ডয়চে ভেলের খবরে বলা হচ্ছে, সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে।

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি। এবারের নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে। জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটা রেকর্ড।

জার্মানির জনমত জরিপ প্রতিষ্ঠান এআরডি-ডাচল্যান্ডট্রেন্ডের সবশেষ জরিপ অনুসারে, জার্মান জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো অভিবাসন, যা ৩৭ শতাংশ মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। গত মাসের তুলনায় এটি ১৪ শতাংশ বেড়েছে।

এছাড়া অর্থনীতির অবস্থা, সশস্ত্র সংঘাত, পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, অসমতা, দারিদ্র্যতা, শিক্ষা, সন্ত্রাস ও অপরাধ, পেনশন ব্যবস্থা, মুদ্রাস্ফীতি ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো আলোচনায় আছে।

অবশ্য জরিপ বলছে, সম্প্রতি অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এ অবস্থায় নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনের পর প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হলেও ডাকযোগে প্রদত্ত ভোটসহ চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।

নতুন চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়াও সময়সাপেক্ষ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর, বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠনের জন্য জোট আলোচনা শুরু করবে। এই আলোচনা সফলভাবে সম্পন্ন হলে, ফেডারেল প্রেসিডেন্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থীর নাম চ্যান্সেলর পদে প্রস্তাব করবেন। সংসদে ভোটাভুটির মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

জোট গঠনের জটিলতার কারণে, এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ বা কোনো কোনো ক্ষেত্রে মাসও লেগে যেতে পারে।

একাত্তর/আরএ
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন এখন এক নতুন এবং চরম শিখরে পৌঁছেছে। ওয়াশিংটন কর্তৃক জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এই উত্তেজনা...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর