দি ডেমোক্রেসি নাউ ফর দি আরব ওয়ার্ল্ড বা ডন নামের একটি মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে ১৭২ পৃষ্ঠার আবেদন জমা দিয়েছে।
এতে বলা হয়, বাইডেন, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজাবাসীর বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উপেক্ষা করার পাশাপাশি ওই অপরাধে সহযোগিতা করেছেন।
সংস্থাটি বলেছে, তারা আইসিসি’র চিফ প্রসিকিউটরকে গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধে মার্কিন কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।
ডনের বোর্ড সদস্য রিড ব্রডি বলেছেন, রাজনৈতিক কারণে তাদের দায়ের করা মামলাটি বেশিদূর অগ্রসর নাও হতে পারে, তবে তারা এর মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন তা পরিবর্তিত হবে না।
বার্তাটি হচ্ছে, গাজায় যুদ্ধাপরাধ হয়েছে এবং তাতে মার্কিন প্রশাসনের তিন শীর্ষ কর্তাব্যক্তির সুস্পষ্ট ভূমিকা ছিলো।
তিনি বলেন, আইসিসি এখন কী করে সেটা দেখার বিষয়। তারা মামলাটি সামনে এগিয়ে নেবে নাকি গাজা উপত্যকায় আরো বেশি ধ্বংসযজ্ঞ হতে দেবে যাতে ধ্বংসস্তূপের মধ্যে আরো বেশি লাশ পড়বে।
তার অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে প্রায় ১৬ মাস গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরাইল। সেখানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হচ্ছে জেনেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তেল আবিবকে সর্বাত্মক রাজনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। গত ১৬ মাসে ওয়াশিংটন তেল আবিবকে সমরাস্ত্রের যে বিশাল ভাণ্ডার সরবরাহ করেছে তার আর্থিক পরিমাণ কয়েক হাজার কোটি ডলার।
বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু মমতার দলের, টার্গেট ২১৫