রমজানে বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী উড়োজাহাজের ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। একইসঙ্গে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কেও টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

পবিত্র এই মাস ও ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। 

এছাড়া ঈদুল ফিতর এবং বালি’স ডে অব সাইলেন্স এর সময়ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হচ্ছে। মূলত এবার ঈদ ও এই দিবসটি এই বছর এক সাথেই পড়েছে। বিষয়টি মাথায় নিয়ে আভ্যন্তরীণ রুটে বিমান এবং মহাসড়কে টোল আদায় কমানো হচ্ছে বলে জানা গেছে। 

প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মূলত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। দেশের জনগণ যাতে সাচ্ছন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে এবং সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারে, সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

একাত্তর/এসি
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর