ব্রিসবেনে আঘাত এনেছে আলফ্রেড, ভারি বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেন উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ১৮০ মাইল বেগে উপকূলে আছড়ে পড়ে। যার ফলে জনবহুল অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং রেকর্ড পরিমাণ ঢেউ দেখা দিয়েছে। 

এই অঞ্চলে সাধারণত ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায় না। ব্রিসবেন শহর থেকে ২৮৫ কিলোমিটার পূর্বে কোরাল সাগরের উপরে অবস্থান করছে আলফ্রেড। ব্রিসবেনের আবহাওয়া দপ্তর জানাচ্ছে ধীরগতির কারণে ঝড়টি শুক্রবার দুপুর অথবা শনিবার ভোরে স্থলভাগে আঘাত হানতে পারে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রিসবেন শহরে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কারণে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। 

আবহাওয়া অফিসের সারাহ স্কালি জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই প্রবল বাতাস বইছে এবং বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কোরাল সাগরে আলফ্রেডের দীর্ঘস্থায়ী উপস্থিতির ফলে প্রচণ্ড শক্তিশালী ঢেউ সৃষ্টি হয়েছে।

ব্রিসবেনের দক্ষিণে গোল্ড কোস্টে ১২.৪ মিটার উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে, যা ওই পর্যবেক্ষণ কেন্দ্রের ইতিহাসে সর্বোচ্চ। সমুদ্র উপকূলীয় শহরের অসংখ্য বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের বালির বস্তা জমা করতে এবং খাদ্য মজুত করার সুযোগ থাকলেও ঝড়ের বাইরের বলয়ের প্রভাবের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন স্কালি। কিছু শহরে ইতিমধ্যেই ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় আলফ্রেড ব্রিসবেনের মহানগর এলাকার কাছাকাছি কোথাও উপকূল অতিক্রম করবে। এটি ৫০ বছরেরও বেশি সময় পরে এই এলাকায় প্রথম ঘূর্ণিঝড়ের আঘাত।

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর