সৌদিতে আরবের বিভিন্ন খাতে বাড়ছে নারী কর্মী

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম

সৌদি আরবের বিভিন্ন কর্মক্ষেত্র থেকে শুরু করেন নেতৃত্বের ভূমিকা ও উদ্যোক্তা হিসেবে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস কর্তৃক প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে। 

প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ৩৬ দশমিক ২ শতাংশ সৌদি নারী শ্রমশক্তিতে সক্রিয় ছিলেন। দিন যত যাচ্ছে সৌদিতে তত বেশি সংখ্যক নারী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করছেন। 

২০২৪ সালে সৌদিতে ৭৮ হাজার ৩৫৬ জন নারী ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে অধিষ্ঠিত ছিলেন। মূলত দিন যত যাচ্ছে সৌদিতে তত বেশি সংখ্যক নারী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করছেন।

তাছাড়া ২০২৩ সালে নারীদের ৫ লাখ ৫১ হাজার ৩১৮টি নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। ফ্রিল্যান্সার হিসেবে দেশটিতে নারীদের উপস্থিতিও বেড়েছে। 

২০২৩ সালে ৪ লাখ ৪৯ হাজার ৭২৫ জন সৌদি নারী ফ্রিল্যান্সার হিসেবে অনুমোদন পেয়েছেন। তাছাড়া পর্যটন খাতেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। 

তাছাড়া পর্যটন খাতেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২৪ সালে এক লাখ ১১ হাজার ২৫৯ জন সৌদি নারী পর্যটন-সম্পর্কিত চাকরিতে কাজ করেন।

প্রতি বছর নারী দিবসের আগে কর্মজীবী নারীদের জন্য ভালো দেশের সূচক প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। এতে ওইসিডিভুক্ত ২৯টি দেশে নারীদের কাজের পরিবেশের তুলনা করা হয়ে থাকে। 
শ্রমশক্তির অংশগ্রহণ, বেতন, প্যারেন্টাল ছুটি ও রাজনৈতিক প্রতিনিধিত্বসহ মোট দশটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সূচক তৈরি করা হয়।

সবশেষ পরিসংখ্যানে এক্ষেত্রে প্রথম স্থানে উঠে এসেছে সুইডেন। এর আগে টানা দুই বছর প্রথম ছিল আইসল্যান্ড। সূচকে সব সময়ই নর্ডিক দেশটি ভালো অবস্থানে থাকে। 

ওসিডিভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচের দিকে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এবার দেশটির এক ধাপ উন্নতি হয়েছে। কারণ এ বছর একদম নিচে অবস্থান হয়েছে তুরস্কের। সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। আট ধাপ উন্নতি হয়ে নিউজিল্যান্ডের অবস্থান পঞ্চম। ওইসিডিভুক্ত দেশগুলোতে শিক্ষায় নারীরা অনেক এগিয়ে রয়েছে। 

গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশগুলোতে দেখা গেছে, ৪৫ শতাংশ নারী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী। যা পুরুষের ৩৬ দমশকি ৯ শতাংশ থেকে অনেক বেশি।

একাত্তর/এসি
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর