সৌদি আরবে জিলহজের চাঁদ, ঈদুল আজহা ২৭ মে

আপডেট : ১৮ মে ২০২৬, ০১:৪০ এএম

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ এসব দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সৌদির পবিত্র দুই মসজিদ-ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট 'ইনসাইড দ্য হারামাইন' সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে।

ঘোষণায় বলা হয়েছে, রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই রাতেই বরকতময় এই মাসের সূচনা ঘটেছে। সেই হিসাব অনুযায়ী, ৯ জিলহজ অর্থাৎ ২৬ মে পবিত্র আরাফাত দিবস (হজের মূল দিন) অনুষ্ঠিত হবে। এর পরদিন ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়েও পবিত্র জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি বৈঠকে বসে ভিন্ন ভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে জিলহজ মাস শুরুর সিদ্ধান্ত নেয়।

মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় জানানো হয়েছে, সোমবার থেকে দেশটিতে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ২৭ মে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়েও মুসলিম সম্প্রদায় কোরবানির ঈদ উদযাপন করবেন।

এআরএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর