উত্তর মেসিডোনিয়ায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৫৯

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:০৯ পিএম

উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৫ জনেরও বেশি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোরববার ভোর রাতের দিকে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগে। 

দেশটিতে জনপ্রিয় একটি ব্যান্ডের পরিবেশনার সময় আগুনের সূত্রপাত হয়। কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কোকানি শহরের হাসপাতাল প্রাথমিকভাবে পুড়ে যাওয়া ৯০ জন সেখানে ভর্তি হওয়ার কথা জানিয়েছে। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী পানস তস্কোভস্কি বলেছেন, প্রাথমিক খবরে পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুনের স্ফুলিঙ্গ প্রথমেই সিলিংয়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পুরো ভবনে আগুনে জ্বলছে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। ক্লাবটিতে চলছিল দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট। প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই পারফরম্যান্স দেখতে। হঠাৎ করেই উৎসবের আমেজ বদলে যায় বিভীষিকায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যান্ডটি মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ দুটি ফ্লেয়ার জ্বলে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই ছাদে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত পুরো ক্লাবটিকে গ্রাস করে। 

দেশটির প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি ঘটনাটিকে জাতির জন্য এক শোকাবহ দিন বলে উল্লেখ করে বলেন, এতগুলো তরুণ প্রাণ হারানোর এই ট্র্যাজেডি আমাদের জন্য অত্যন্ত বেদনার। সরকার পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে, যাতে ঘটনার কারণ নিরূপণ এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া যায়।

কোচানি শহরের হাসপাতাল জানিয়েছে, তারা অন্তত ৯০ জন আহতকে ভর্তি করেছে, যাদের অনেকের শরীরে গুরুতর দগ্ধের ক্ষত রয়েছে। পরে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী স্কোপিয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় সাত দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। 

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর