অ্যামস্টারডামে ছুরি হামলায় আহত পাঁচ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম

নেদারল্যান্ডসের রাজধানী ও অন্যতম প্রধান শহর অ্যামস্টারডামের সিটি সেন্টারে ছুরি হামলায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর।  ঘটনাটি ঘটে সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কোনো প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা চালায় অভিযুক্ত।

ডাচ পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৬৭ বছরের নারী এবং ৬৯ বছরের পুরুষ আছেন। তারা দু’জনেই মার্কিন নাগরিক। এছাড়াও বেলজিয়ামের এক ৭৩ বছরের নারী, পোল্যান্ডের এক ২৬ বছরের পুরুষ এবং অ্যামস্টারডামের একও ১৯ বছরের নারী এই আক্রমণের শিকার হয়েছেন।

ডাচ সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একজন অল্পবয়সী মেয়েকে পিছন থেকে ছুরি মেরে অপরাধী পালানোর চেষ্টা করে।

অ্যামস্টারডামের দৈনিক হেট পার্লকে সেই প্রত্যক্ষদর্শী বলেন, আহতের কাঁধের পিছন থেকে একটা ছুরি আমি প্রায় চার ইঞ্চি বেরিয়ে থাকতে দেখেছি।

ডাচ পুলিশের মতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আক্রমণকারীকে কাবু করেন। এরপর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তিনি এক পায়ে চোট পেয়েছেন বলে জানানো হয়।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আক্রমণের কারণ পুলিশের কাছে এখনো স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। 
তাইওয়ানের রাজধানী তাইপেইতে এক ভয়াবহ ছুরি হামলার ঘটনায় কমপক্ষে তিন জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্যস্ততম অফিস ছুটির সময়ে এই হামলার ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর