ভূমিকম্পে ব্যাংককে ভবন ধসে ৭০ শ্রমিক নিখোঁজ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে ৭০ জন নিখোঁজ হয়েছে। মিয়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৭০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ব্যাংককের চতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে অন্তত ৫০ জন লোক ছিলো।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে, সাত জন মানুষ রক্ষা পেলেও বাকিরা আটকা পড়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি-ও বহু মানুষ নিখোঁজের খবর জানায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে ওই ভবনে কাজ করা শ্রমিকরা জানিয়েছেন, ভবনধসের সময় ঘটনাস্থলে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন এবং ২০ জন লিফটের খাদে আটকা পড়েছেন।

হতাহতের সংখ্যা সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল বানিয়েছে।

‘যখন আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছালাম, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। আমাকে সাহায্য কর, বলে চিৎকার করছে’ বলছিলেন ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই।

ভবনটি সরকারি অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিলো।

একাত্তর/আরএ
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর