ওয়াশিংটনের বাণিজ্য আলোচনার দাবি ‘ভিত্তিহীন’: বেইজিং

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ এএম

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে -এমন যেকোনো দাবি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে বেইজিং। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন।

এএফপি জানায়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি বর্তমানে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ট্রাম্পের নতুন শুল্কের কারণে অনেক চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশে পৌঁছেছে।

এর জবাবে, বেইজিং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এই শুল্ক-সুনামি -যা ট্রাম্পের ‘অন্যায্য বাণিজ্য চর্চা’র প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের শিল্পক্ষেত্রে পুনরুজ্জীবনের প্রয়াস হিসেবে উল্লেখ করেছেন -বাজারগুলোকে নাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।

ট্রাম্পের প্রতিদিন আলোচনা হওয়ার দাবি অস্বীকার করেছে বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং এক সংবাদ সম্মেলনে বলেন, বৈদেশিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনা চলছে না।

তিনি আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়ে যেকোনো দাবি ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন তারা তাদের ভুল নীতিমালা সংশোধন করে, আলোচনার জন্য প্রয়োজনীয় আন্তরিকতা প্রদর্শন করে এবং সমতার ভিত্তিতে সংলাপ ও পরামর্শের সঠিক পথে ফিরে আসে।

ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায়সংগত চুক্তি’ করতে যাচ্ছে।

আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সব কিছুই চলছে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রতিদিন।’

একাত্তর/আরএ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর