ভারতের বিরুদ্ধে যেসব পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম

এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো পাকিস্তান। ভারতকে নিজেদের আকাশসীমা আর ব্যবহার করতে দেবে না পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হবার পর পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়া হয় তাহলে সেটি হবে যুদ্ধ ঘোষণার সামিল। 

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পেহেলগাম হামলার জেরে ভারতের একের পর এক ব্যবস্থার জবাব দিতে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। তারা ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। 

এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবে না এবং আসবেও না। এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারত এ যুদ্ধে জড়িত হয়। ওই সময় দুই দেশের সেনাদের মধ্যে লড়াই হয়। যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এরপর ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। যে কোনো উড়োজাহাজের জন্য আকাশপথও ব্যবহার করতে দেয়া হবে না। 

বস্তুত, বুধবার রাতেই ভারত জানিয়ে দিয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। সিন্ধু পানিচুক্তি নিয়ে নয়াদিল্লির ঘোষণাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

শুধু তাই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যে কোনো ভারতীয় উড়ান সংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে। ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই বিবৃতি প্রকাশ করেছে শাহবাজ শরিফের সরকার।

একদিন আগেই ভারত দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের দ্রুততম সময়ে চলে যেতে বলেছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকেও কর্মকর্তাদের সীমিত করার কথা বলেছে। একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের ভারতে ফিরে আসতে নির্দেশ দিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদ থেকে একই ধরনের ঘোষণা এসেছে। ৩০ এপ্রিলের মধ্যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা কর্মকর্তাদের পাকিস্তান ছাড়ার জন্য বলেছে শাহবাজ প্রশাসন। দূতাবাসে কূটনীতিকের সংখ্যাও ত্রিশে নামিয়ে আনার কথা বলেছে তারা। 

পাকিস্তান আরও জানিয়েছে, এখন থেকে তারাও ওয়াগা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। যেসব ভারতীয় ওই সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, তাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। ভারতীয়দের জন্য ‘সার্ক’ ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছে পাকিস্তান। 

‘সার্ক’ ভিসায় যে ভারতীয়রা পাকিস্তানে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত, বুধবার রাতে সীমান্ত বন্ধ এবং ভিসা বাতিল সংক্রান্ত একই নির্দেশ দিয়েছে ভারতও।

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসিম মুনিরসহ অন্যান্য সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর