ভারতের পানিযুদ্ধের আতঙ্কে আজাদ কাশ্মীরের মানুষ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সাথে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। এরিমধ্যে কোন রকম পূর্ব সংকেত ছাড়াই ভারত সিন্ধু নদের উপনদী ঝিলমের পানি ছেড়ে দেওয়ায় কাশ্মীরের পাকিস্তান অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

ঝিলমের পানি বাড়তে থাকায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে এখন বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ভেসে গেছে সেখানের মুজাফফারবাদ। চাকৌটির বিস্তীর্ণ এলাকা পানিতে ভাসছে। ইতিমধ্যে পাকিস্তান প্রশাসনের তরফ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে বিতস্তা তীরবর্তী এলাকা।

বরফের পাহাড়ের ওপর থেকে পানি নেমে এসে ঝিলম নদী ভেসে গেছে। আজাদ কাশ্মীরের কর্তৃপক্ষের অভিযোগ,  ঝিলম নদী থেকে ভারত সরকার না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে। সে কারণেই এই বন্যা পরিস্থিতি। সে এলাকার মানুষের জমি-জায়গা, চাষের জমি, সবই ভেসে গিয়েছে। 

যদিও ভারত সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত স্বীকার করা হয়নি, পাকিস্তানকে না জানিয়ে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কোনও পানি ছাড়া হয়েছে কিনা।

সিন্ধু নদ থেকে সামান্য দূরের একটি সবজিখেতের কৃষক হোমলা ঠাকুর জানান, তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। একদিকে সূর্যের প্রখর তাপ, আরেক দিকে নদীর পানি কমে যাচ্ছে। এর মধ্যে আবার কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত উজানে সিন্ধুর পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

ঠাকুর বলেন, যদি তারা পানি বন্ধ করে দেয়, তাহলে এই পুরো এলাকা, পুরো দেশ থর মরুভূমিতে পরিণত হবে। আমরা না খেয়ে মরব। তিব্বত থেকে উৎপত্তি হওয়া সিন্ধু নদ ভারত-পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে।  

সিন্ধু পানিচুক্তি অনুযায়ী, যদি সত্যি ভারত পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেয়, যদি সিন্ধু নদীর পর ভারত বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ ভাবে শুকিয়ে যাবে। বিশেষত আজাদ কাশ্মীর থেকে শুরু করে করাচি পর্যন্ত এই নদী বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে গিয়েছে। যদি নদীর ওপর বাঁধ তৈরি করে দিয়ে, ভারত ইচ্ছামতো পানি ছাড়তে থাকে, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ চোখের নিমেশে ভেসে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনও মিসাইল, বোমার প্রয়োজন পড়বে না, পাকিস্তানকে ধ্বংস করতে কেবল পানিই যথেষ্ট। পানি মাধ্যমে ‘যুদ্ধ’ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত করে দেওয়া সম্ভব।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি গত বুধবার একতরফা স্থগিত করেছে নয়াদিল্লি। এ চুক্তির কারণে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত হয়েছিল। চুক্তি স্থগিত করে ভারত বলেছে, যতক্ষণ পর্যন্ত না পাকিস্তান নির্ভারযোগ্যভাবে আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

গত মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চালানো তিনজনের দুজন পাকিস্তানের নাগরিক। তবে ইসলামাবাদ এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ বন্ধ বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে।

সিন্ধু পানিবণ্টন চুক্তির মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে অভিন্ন সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানিবণ্টন হয়ে আসছে। দুই দেশের সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ভারত তাৎক্ষণিকভাবে পানিপ্রবাহ বন্ধ করতে পারবে না। কারণ, চুক্তি অনুযায়ী, অভিন্ন তিনটি নদীতে ভারত শুধু জলবিদ্যুৎ প্রকল্প গড়তে পারে, বড় কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করতে পারে না। তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি পাল্টাতে পারে।

একাত্তর/এসি
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘ দিনের আবারও আন্তর্জাতিক মঞ্চে উত্তাপ ছড়াল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক কড়া বক্তব্যে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে , কাশ্মীর কখনই ভারতের...
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাউগাম পুলিশ স্টেশনে রাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যসহ আহত হয়েছেন ২৯ জন।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর