ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলেন পুতিন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ইউক্রেন যুদ্ধে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আট মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে একটি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে ক্রেমলিন। তবে এখনো ওই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। খবর বিবিসি।

সোমবার বিকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী আগামী ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে। এমন এক সময় এই ঘোষণা আসল যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপে রয়েছে মস্কো।   

আগামী ৯ মে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারের (মহান দেশপ্রেমিক যুদ্ধ) ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১৯৪২ থেকে ১৯৪৫ সালের সময়কালে জার্মানির বিরুদ্ধে তাদের যুদ্ধের জন্য ব্যবহৃত করা হয় শব্দটি। যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত।

সম্প্রতি এই প্রাণঘাতী এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েক দিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ১৯ এপ্রিল ইস্টার উপলক্ষ্যে প্রথমবার ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভ্যাটিকানের ব্যাসিলিকায় আলোচনা করেছেন। ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর পুতিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার মনে হচ্ছে পুতিন যুদ্ধ থামাতে চান না এবং পুতিন তাকে খেলাচ্ছেন।

জেলেনস্কির সঙ্গে আলোচনার পর, ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনের সমালোচনা করে লেখেন, গত কয়েক দিন ধরে বেসামরিক এলাকা, শহর ও নগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পুতিনের কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, সম্ভবত তিনি যুদ্ধ থামাতে চান না, তিনি শুধু আমাকে খেলিয়ে যাচ্ছেন। তার সঙ্গে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে, ব্যাংকিং বা দ্বিতীয় নিষেধাজ্ঞার মাধ্যমে? অনেক মানুষ মারা যাচ্ছে!

একাত্তর/এসি
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক নাটকীয় মোড় আসার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোর ক্রেমলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, আমার...
ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধের ময়দান এখন যেন এক রক্তক্ষয়ী দাবার বোর্ড। ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কাস্টিয়ানটিনিভকার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ সেনা বাহিনী।...
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। গত রোববার রাশিয়ার বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর প্রিমর্স্কে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় বন্দরটিতে...
যুদ্ধের গতিপথ পরিবর্তনে তিন দফা লক্ষ্য সম্বলিত একটি শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরোভ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর