পেহেলগামের জঙ্গিদের অন্যতম হাতিয়ার ‘স্যাটেলাইট ফোন’!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈসরানে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আর হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের ধরতে কাশ্মীরজুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

এখন পর্যন্ত কোন হামলাকারীদের কাউকে ধরা ধরতে পারেনি ভারত। অনন্তনাগসহ কাশ্মীরের বিস্তীর্ণ অংশে চিরুনি তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। তবে তদন্তে নেমে এরিমধ্যে অনেক তথ্য ও সূত্র বের করার দাবি করেছে এনআইএ। তাদের দাবি, খুব শিগগিরই তারা বড় খবর দেবেন। 

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গোয়েন্দারা জানতে পেরেছেন নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য বেশ কয়েকটি চিনা অ্যাপ ব্যবহার করছে জঙ্গিরা। পেহেলগামে হামলার পরিকল্পনা হয় ওসব অ্যাপের মাধ্যমেই। এমনকি, ব্যবহার করা হয়েছে চীনা ‘স্যাটেলাইট ফোন’। 

গোয়েন্দারা পেহেলগামে ঘটনার দিনই ওই ধরনের একটি ফোনের উপস্থিতি টের পেয়েছেন। গোয়েন্দা সূত্রের দাবি, নিজেদের মধ্যে আলাপের জন্য উপত্যকা অঞ্চলে যে মোবাইল অ্যাপগুলো ব্যবহার করে জঙ্গিরা, সেগুলো অনেক দিন ধরেই ভারতে নিষিদ্ধ। সাধারণ মানুষরা সেসব অ্যাপ ব্যবহার করতে পারতো না।

২০২০ সালে গালোয়ানে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষের জেরে অ্যাপগুলো নিষিদ্ধ করে ভারত। অ্যাপগুলোতে তথ্য গোপনের উপায় অনেক শক্তিশালী ও আধুনিক। ফলে সহজে হ্যাক করা যায় না। এসব অ্যাপের মাধ্যমে কী কথাবার্তা চলছে, বাইরে থেকে সহজে তার নাগাল পাওয়া যায় না। 

পেহেলগামে ঘটনার দিন ওই এলাকাতেই একটি চিনা ‘স্যাটেলাইট ফোন’ ছিলো। গোয়েন্দাদের রাডারে তা ধরা পড়েছে। কিন্তু ফোনটি উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা একটি বিষয়ে নিশ্চিত, জঙ্গিরা নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে গিয়েছিল এই ফোন ব্যবহার করেই। 

‘স্যাটেলাইট ফোন’ আর পাঁচটা সাধারণ মোবাইল ফোনের মতোই দেখতে। কিন্তু মোবাইলের মতো টাওয়ারে তা চলে না। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সঙ্কেত ব্যবহার করে এই ফোনে কথা চলে। এই ফোনের সুবিধা হলো, দুর্গম পাহাড়ি এলাকা বা ঘন জঙ্গলের ভেতরে সহজেই যোগাযোগ করা যায়। 

তদন্তকারীদের ধারণা, হামলার পরিকল্পনায় চিনা ‘স্যাটেলাইট ফোন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এনআইএ এই বিষয়গুলি খতিয়ে দেখছে। জঙ্গিদের ব্যবহৃত চিনা অ্যাপগুলোতে রয়েছে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি। ফলে যে মেসেজ পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে, যোগাযোগ শুধু তাদের মধ্যেই থাকে। 

‘কোয়ান্টাম রেজিস্ট্যান্স অ্যালগরিদম’ এই অ্যাপগুলোতে ব্যবহৃত হয়। এটি গোপনীয়তা রক্ষার আরও এক উচ্চ পর্যায়ের প্রযুক্তি। কোয়ান্টাম কম্পিউটার দিয়েও এই অ্যাপ হ্যাক করা যায় না। হ্যাকিং এড়াতে এই অ্যাপগুলির অন্যতম শক্তি হল এদের গতি। মিলিসেকেন্ডের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে।

পাশাপাশি, বার বার অ্যাপগুলো রেডিও ফ্রিকুয়েন্সি বদলে ফেলে। ফলে এতে আড়ি পাতা যায় না। এই ধরনের অ্যাপে ব্যবহার করা হয়েছে স্টেগ্যানোগ্রাফি প্রযুক্তি। এর মাধ্যমে ছবি ও ভিডিও মতো ফাইলের আড়ালে গুরুত্বপূর্ণ মেসেজ লুকিয়ে রাখা যায়। ফলে তা চোখের সামনে থাকলেও ধরা পড়ে না।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর