চীনের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ২২ জনের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম

চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগে মারা গেছেন ২২। এছাড়া দগ্ধ হয়েছে বহু মানুষ। কারও কারও অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করছেন প্রদেশটির ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক জানিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিংপিং।  

মঙ্গলবার বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে ইউরো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুরের পরে এ আগুন লাগে এবং ঘটনাস্থলের ছবিতে রেস্তোরাঁ ভবনের জানালা ও দরজা থেকে বিশাল অগ্নিশিখা বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও তদন্তকারীরা এখনো আগুন লাগার কারণ জানতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেস্তোরাঁয় কেউ খাবার খেতে গিয়েছিলেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আত্মীয় পরিজনের সঙ্গে। তবে আনন্দের মাঝেই মুহূর্তে বদলে যায় সব। পড়ে থাকলো থালায় সাজানো পছন্দের খাবার। মুহূর্তে প্রাণ গেল বহু মানুষের। ঘটনায় আতঙ্ক, শোকের ছায়া এলাকায়।

প্রাদেশিক শাসক দলের কমিটির সচিব হাও পেং বলেছেন, ২২টি দমকলের গাড়ি এবং ৮৫ জন দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হাও জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে ও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

চিনা বার্তা সংস্থা সিনহুয়া ও সিসিটিভি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা এবং আগুনের কারণ তদন্তে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে একটি শিক্ষা বলে উল্লেখ করছেন তিনি। 

চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এপ্রিল মাসে উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি নার্সিং হোমের অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হন। গত বছরের মার্চ মাসে হুবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৬ জন আহত হন। সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেন প্রদেশের একটি উঁচু ভবনে বিস্ফোরণে একজন নিহত হন।

এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর