প্রথম দফার ভোটে জার্মানির চ্যান্সেলর হতে ব্যর্থ মেয়াৎস

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৩১ পিএম

জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিক মেয়াৎস সংসদে প্রয়োজনীয় সমর্থন আদায় করতে না পারায় দেশটির চ্যান্সেলর নির্বাচিত হতে পারেননি। ৬৩০ সদস্য বিশিষ্ট বুন্ডেস্টাগে মেয়াৎসের পক্ষে ৩১০টি ভোট পড়েছে, যা প্রয়োজনীয় ৩১৬ ভোটের ছয়টি কম। 

ফেডারেল জার্মানির ইতিহাসে এই প্রথম কোনো চ্যান্সেলর প্রথম দফায় নির্বাচিত হতে ব্যর্থ হলেন। সংবিধান অনুযায়ী ১৪ দিনের মধ্যে সংসদে আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে তাঁকে৷ তবে, মঙ্গলবার আর সংসদে ভোটাভুটি হবে না।

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেস্তাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লোকনার জানিয়েছেন, এরপর তারা কীভাবে এগোবে তা নিয়ে পার্লামেন্টের দলগুলো যেন শলাপরামর্শ করতে পারে তার জন্য তিনি অধিবেশন মুলতবি রাখছেন। 

বুন্ডেস্টাগে মঙ্গলবার ফের আরেকটি ভোটের উদ্যোগ নিতে পারে অথবা মেয়াৎস বা অন্য কোনো চ্যান্সেলর প্রার্থীকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জেতাতে আরও ১৪ দিন সময় নিতে পারে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটে প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারা মেয়াৎসের জন্য একটি অপ্রত্যাশিত ধাক্কা, কারণ তার দল  খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস মিলে মোট ৩২৮টি আসনের অধিকারী। 

ফলে এই ভোট একপ্রকার আনুষ্ঠানিকতা বলেই গণ্য হচ্ছিল। তবে ফলাফল একে চ্যালেঞ্জে রূপ দিয়েছে। এই পরিস্থিতিতে মেয়াৎসের জোটে অভ্যন্তরীণ মতবিরোধ বা অসন্তোষ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য চাপ তৈরি করতে পারে।

জার্মান সংবিধান অনুযায়ী, এখন ১৪ দিনের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট আয়োজন করা হবে। তৃতীয় দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চ্যান্সেলর নির্বাচিত হওয়া সম্ভব। এই ব্যর্থতা মের্ৎসের নেতৃত্বের ওপর প্রশ্ন তুলেছে এবং জার্মান রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মেয়াৎসের রক্ষণশীল দল ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে তাদের অন্তত একটি অংশীদার দরকার ছিল। সোমবার তারা মধ্য-বামপন্থি এসপিডির সঙ্গে জোট গড়ার চুক্তি করে। নির্বাচনে তৃতীয় স্থানে থাকা এসপিডি পেয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ ভোট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দলটির সবচেয়ে খারাপ ফলাফল।

এআরএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন এখন এক নতুন এবং চরম শিখরে পৌঁছেছে। ওয়াশিংটন কর্তৃক জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এই উত্তেজনা...
ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের ভোটকে ঘিরে নানা শঙ্কা থাকলেও দুই রাজ্যের বিপুলসংখ্যক মানুষ আজ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর