বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গ-তামিলনাড়ুতে রেকর্ড ভোটার উপস্থিতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের ভোটকে ঘিরে নানা শঙ্কা থাকলেও দুই রাজ্যের বিপুলসংখ্যক মানুষ আজ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৬টা পর্যন্ত। 

পশ্চিমবঙ্গে দুই দফা ভোটের প্রথম পর্বে আজ ভোট দিলেন ভোটাররা। রাজ্যটিতে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। 

অপরদিকে, দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে এক দফাতেই অনুষ্ঠিত হয়েছে রাজ্য আইনসভার সবকটি আসনের ভোট। 

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এদিন ভোট পড়েছে যথাক্রমে ৯২ দশমিক ০৭ শতাংশ এবং ৮৪ দশমিক ৯২ শতাংশ।

লোকসভা নির্বাচন : আজ ভারতে ভোট গণনা, 'এনডিএ' না কি 'ইন্ডিয়া'? - BBC News  বাংলা

এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট পড়েছিল প্রায় ৮০ শতাংশ। ফলে আজকের এ ফলাফলকে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সর্বোচ্চসংখ্যক ভোটারের অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোট পড়েছে এবার। দুই রাজ্যের ভোটারদের কুর্নিশ জানিয়েছেন তিনি। 

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হয় ১৬ জেলার ১৫২টি আসনে। জেলাগুলো হলো—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া শেষ তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৯২ দশমিক ০৭ শতাংশ। তবে এই পরিসংখ্যান বদলাতে পারে বলে জানিয়েছে কমিশন।  

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ইসি সূত্রে জানা গেছে, জেলাভিত্তিক হিসেবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ ৯৩ দশমিক ১২ শতাংশ ভোট পড়েছে। এই জেলার ভোটারদের ব্যাপক অংশগ্রহণ রাজ্যের সামগ্রিক হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পশ্চিমবঙ্গে ভোট হয়েছে প্রায় নির্বিঘ্নে। বড় ধরনের কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ছোটোখাটো কিছু সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এবার এত বেশি ভোটার উপস্থিতির বিষয়ে বিজেপির পক্ষ থেকে অনেকে বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ভোট দিয়েছেন।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ভোট প্রমাণ করছে, মানুষ সংশোধিত ভোটার তালিকা নিয়ে উদ্বেগে রয়েছেন। যেকারণে তারা আরও বেশি করে ভোট দিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে অত্যাচার করছে, অনাচার করছে, বাংলা চুপ আছে মানে মাথানত করে না, ইলেকশন কাউন্টিংয়ে গড়বড় করবেই। হারতে পারে না তৃণমূল। আজকেই আমরা জিতে বসে আছি। এর পর আমরা দুরমুশ করব। দুরমুশ! 

এসময় নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, কিছু তো একটা হচ্ছে। ধান্দাটা হচ্ছে, কাউন্টিংয়ে সে গুনে অ্যানাউন্স করে দিল। খাতায় লিখে নিল। কিন্তু জিতছেন হয়তো ৪ হাজার ভোটে। দেখাবে ২ হাজার ভোটে।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ হাজির করেননি মমতা। 

এদিকে, ২৩৪ আসনের তামিলনাড়ু রাজ্য বিধানসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হয়েছে একই সময়ে। ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোটের বিরুদ্ধে লড়ছে এডিএমকে-বিজেপি। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ও। ডিএমকেকে হটিয়ে এবার জয়ের ব্যাপারে আশাবাদী এডিএমকে-বিজেপি জোট।

পশ্চিমবঙ্গের মতোই এই রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল পাওয়া যাবে আগামী ৪ মে।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর