বিদেশে শিক্ষার্থীদের বৃত্তি বাতিল করলো নাইজেরিয়া

আপডেট : ০৮ মে ২০২৫, ০১:১৫ পিএম

বিদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান বৃত্তি কর্মসূচি বাতিল করছে নাইজেরিয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ‘সীমিত সরকারি অর্থের’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট বোলা তিনুবুর সংস্কার কার্যক্রমের পর দেশটি অর্থনৈতিক সংকটে পড়ায় এই পদক্ষেপটি নেয়া হয়েছে।

এএফপি জানিয়েছে, এক বিবৃতিতে নাইজেরিয়ার শিক্ষামন্ত্রী মরুফ ওলাতুনজি আলাউসা বলেছেন, নাইজেরীয় শিক্ষার্থীরা ‘বিইএ’ -এর মাধ্যমে যে সকল কোর্স পড়তে বিদেশে যায়, সেগুলি এখন আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকে পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই সেগুলোর মানও ভালো।

তিনি বলেন, এই অর্থ বিদেশে শিক্ষার্থী পাঠানোর চেয়ে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে খরচ করাই বেশি যৌক্তিক হবে। তবে বর্তমানে যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করছে, তারা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত অর্থ সহায়তা পাবে।

একাত্তর/আরএ
প্রেম কুমার। বয়স ১৭। আর এই বয়সেই বিস্ময় তৈরি করেছেন এই ভারতীয় কিশোর। মেধার গুণে প্রায় তিন কোটি টাকার বৃত্তি পেয়েছে বিহারের এক দিনমজুরের এই ছেলে।বিহারের রাজধানী পাটনা সংলগ্ন ফুলওয়ারি শরিফের গনপুরের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর