তিন কোটি টাকা বৃত্তি পেলো এক দিনমজুরের ছেলে

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৫:৩২ পিএম

প্রেম কুমার। বয়স ১৭। আর এই বয়সেই বিস্ময় তৈরি করেছেন এই ভারতীয় কিশোর। মেধার গুণে প্রায় তিন কোটি টাকার বৃত্তি পেয়েছে বিহারের এক দিনমজুরের এই ছেলে।

বিহারের রাজধানী পাটনা সংলগ্ন ফুলওয়ারি শরিফের গনপুরের মহাদলিত বসতির বাসিন্দা প্রেম। বাবা পেশায় দিনমজুর। মা হারিয়েছেন ছোটবেলাতেই। স্বপ্ন ছিলো প্রকৌশলী হবার।

সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে পড়াশুনাকে নিজের বড় ধর্ম বানিয়েছে প্রেম। বস্তির অন্ধকার ঘরে আলো জ্বেলে পড়তে হতো তাকে। তারপরেও পড়ালেখা চালিয়ে গেছে প্রেম।

তরতর করে পেরিয়েছেন স্কুল জীবন। এরপর কলেজ অধ্যায় শেষ করে নিজেকে প্রস্তুত করে উচ্চ শিক্ষার জন্য। সরকারের কাছে আবেদনও করে সে।

আমেরিকার পেনসেলভানিয়ার বিখ্যাত লাফায়েত কলেজ থেকে ডাক আসে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য। ভীষণ কঠিন সেই পরীক্ষায় সারা বিশ্বে সে ষষ্ঠ স্থান অধিকার করে।

এই কৃতিত্বের জন্য প্রেম পেয়ে যান সেই কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করার। সেই সঙ্গে প্রায় তিন কোটি টাকার দারুণ এক বৃত্তি। লালিত স্বপ্ন ধরা দেয় হাতে।

image


প্রেমের বাবা একজন দিনমজুর। কোনোমতে দিন কাটে তাদের। রীতিমতো একটি ভাঙা বাড়িতেই পড়াশোনা করতে হয়েছে প্রেমকে।

আরও পড়ুন: লঙ্কাতেই আছেন গোতাবায়ে, সই করেছেন পদত্যাগপত্রে

১২ বছর আগে প্রেমের মা পক্ষাঘাতে মারা যান। বাবা অনেক কষ্টে প্রেমের পড়ালেখা চালিয়ে যান। এই প্রেমই এখন ভারতের একমাত্র শিক্ষার্থী, যে আড়াই কোটি টাকার বৃত্তি পেলো।

প্রেম বলেন, আমরা অনেক সংগ্রাম করেছি, সংগ্রাম না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। আমি সুযোগ পেলেই পড়াশোনায় সময় দিয়েছি।


একাত্তর/আরএ

বিদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান বৃত্তি কর্মসূচি বাতিল করছে নাইজেরিয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ‘সীমিত সরকারি অর্থের’ কারণে এই...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর