১৪ কোটি রুপি পাচ্ছেন জইশপ্রধান, আইএমএফ ঋণ পুনর্বিবেচনার করুন: সিং

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:০২ পিএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান সরকার জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ১৪ কোটি রুপি দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটির নাগরিকদের কাছ থেকে নেওয়া এই কর একজন আন্তর্জাতিক সন্ত্রাসী দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। খবর এনডিটিভি ও ইন্ডিয়াটুডের।

একই সঙ্গে পাকিস্তান আইএমএফের দেওয়া ঋণের বড়ো একটি অংশ অপারেশন সিঁদুরের সময় ধ্বংস হওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক পুনর্নির্মাণের চেষ্টা করেছে বলেও অভিযাগ করেন। বলেন,  আইএমএফকে ঋণ পুনর্বিবেচনা করা উচিত। 

শুক্রবার (১৬ মে) ভূজ বিমানঘাঁটিতে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এসময় দেশটির বিমান বাহিনীর যোদ্ধাদের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, পাকিস্তান সরকার মুরদিক এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই সন্ত্রাসী অবকাঠামোর তহবিল সরবরাহের জন্য ব্যবহার করা হবে।

তিনি প্রশ্ন রাখেন, এটি কী আইএমএফের পরোক্ষ অর্থায়ন হিসেবে বিবেচিত হবে না?

পাকিস্তানের মন্ত্রী রানা তানভীর হোসেন মুরদিক পরিদর্শন করার একদিন পর সিং এই দাবি করলেন।

মুরদিক হলো লস্কর-ই-তৈবার কেন্দ্র, অন্যদিকে বাহাওয়ালপুর হল জৈশ-ই-মহম্মদের সদর দপ্তর। পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের পর লস্কর এর দায় স্বীকার করেছিল। যদিও কয়েকদিন পরে তারা আবার এই দায় অস্বীকার করে।

একাত্তর/এসি
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত...
পেহেলগামকাণ্ড নিয়ে প্রায় দুই দশকের মধ্যে চিরবৈরী ভারত-পাকিস্তানের সবচেয়ে বড় মাত্রার সহিংসতার ঘটনার পর বৃহস্পতিবার ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসলামাবাদ। ভূপাতিত সব ড্রোন ইসরাইলের...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর