গাজার দখল নিতে ইসরাইলের বড় ধরনের অভিযান শুরু

আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:৪৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও দখল নিতে সেখানে বড় ধরনের অভিযান শুরু ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ বলেছে, হামাসকে পরাজিত করা এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি বড় অভিযান শুরু হয়েছে।

এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে উপত্যকার কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নেয়া।

২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপরই ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

এখনো হামাসের কাছে ৫৭ জন জিম্মি রয়েছে। আর, এসব জিম্মিদের মুক্তি করার পাশাপাশি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের জন্য এবার গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নিতে চায় ইসরাইল।

ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসকে পরাজিত করা ও সেখানে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা অভিযান বন্ধ করবে না।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ১৫০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। গাজা কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার থেকে ইসরাইলি হামলায় প্রায় আড়াইশো জন নিহত হয়েছে।

দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরাইল। সীমান্তে সাঁজোয়া বাহিনীও মোতায়েন শুরু করে। এরপরই শুরু হলো এই অভিযান।

এই অভিযানের লক্ষ্য হচ্ছে, গাজার দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া, ত্রাণ কার্যক্রমের ওপর হামাসের নিয়ন্ত্রণ ঠেকানো এবং হামাসকে প্রতিহত করা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে বলেছিলেন, ইসরাইল গাজায় তীব্র আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যার উদ্দেশ্য ওই এলাকা দেশটি দখলে রাখা।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর