ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৬ মাওবাদী

আপডেট : ২১ মে ২০২৫, ০২:৩৫ পিএম

ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। টানা ৫০ ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সাথে নারায়নপুর-বিজাপুর সীমান্ত এলাকায় মাওবাদীদের বন্দুক যুদ্ধ চলে।

নারায়নপুরে কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর এ অভিযান শুরু হয়। এর আগে মধ্য ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে মাওবাদী বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে অভিযান পরিচালনা করে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত মাও কমান্ডার বাসবরাজ। তার আসল নাম নাম বালা কেশব রাও।

বহুদিন ধরে ৬৫ বছর বয়সী এই অন্ধ্র জোনের প্রধানের সন্ধান করছিল পুলিশ। তার মাথার দাম এক কোটি টাকা বলেও ঘোষণা করা হয়েছিল। কমান্ডারের সঙ্গেই পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ২৬ মাওবাদী।

বুধবার ভোররাত থেকেই মাওবাদীদের খোঁজে শুরু হয় অপারেশন। দান্তেওয়াড়া-নারায়ণপুর-বীজাপুরের সীমানায় ব্যাপক গুলির লড়াই হয় পুলিশ ও মাওবাদীদের মধ্যে।

এই অভিযানে নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার ডিআরজি সদস্যরা অংশ নিয়েছিলেন। ওই এলাকায় শীর্ষ কম্যান্ডারের উপস্থিতি নিয়ে গোপন খবর পেয়েই অভিযান চালানো হয়।

এই অভিযানে মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

এই অভিযানে অংশ নিয়েছেন নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য। ভারতের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কয়েক দশক করে সশস্ত্র গেরিলা সংগ্রাম করে আসছে মাওবাদীরা। সরকারি বাহিনীর সঙ্গে প্রায় সময় তাদের সংঘর্ষ হয়।

মাত্র দুই সপ্তাহ আগে অন্য এক অভিযানে, তেলঙ্গনা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ের কাছে ছত্তিসগড়ের বিজাপুর জেলার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জন মাওবাদী নিহত হয়েছিলেন।

একাত্তর/আরএ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর