পাকিস্তানি সেনাদের হামলায় ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

আপডেট : ২৬ মে ২০২৫, ১১:২২ এএম

পাকিস্তানের উত্তরতম প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় তিনটি আলাদা অঞ্চলে সেনাবাহিনীর গুলিতে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২৬ মে) সেনাবাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন। 

আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানি সেনারা রোববার খাইবার পাখতুনখাওয়ায়র দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালায়। তারা জানতে পারে সেখানে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছে। সেখানে গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয়। 

এদিকে, আরেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাংক বিভাগে আলাদা একটি অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয়। 

এছাড়া, খাইবার বিভাগের বাগ এলাকায় আরেকটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এসব অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।  

তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর