হামাসপ্রধান নিহত, দাবি নেতানিয়াহুর

আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:১৯ পিএম

ইসরাইলি হামলায় কি হামাসপ্রধান মারা গেছে? প্রায় সপ্তাহ ব্যাপী চলা এমন গুঞ্জনের ইতি টানলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

বুধবার (২৮ মে) রাতে তার বারত দিয়ে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

নেতানিয়াহুর বরাত দিয়ে রয়টার্স জানায়, ইসরাইলের মোস্ট ওয়ান্টেড ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধের সময় ইয়াহিয়া নিহতের পর মোহাম্মদ সিনওয়ারকে গত বছর হামাসের শীর্ষ পদে আনা হয়েছিল। 

নেতানিয়াহুর দাবি, ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। ওই ঘটনাই যুদ্ধের সূত্রপাত করেছিল। পরে ইসরাইল তার পূর্বসূরি ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করে। 

গত সপ্তাহে গাজার খান ইউনিস শহরে ইউরোপীয় একটি হাসপাতালে ব্যাপক হামলা চালিয়ে মোহাম্মদ সিনওয়ারকে ইসরায়েল লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি করা হচ্ছিলো। ওই ঘটনার পর এবার নেতানিয়াহু দাবি করলেন তাকে হত্যা করা হয়েছে।

একাত্তর/এসি
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর