বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ মে ২০২৫, ১১:০৯ এএম

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট (আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি) নির্ধারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে।

বুধবার (২৮ মে) যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই-বাছাইয়ের বিষয়ে নির্দেশিকা জারি করার পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং এর সময়সূচি সম্প্রসারণের প্রস্তুতি হিসেবে কনস্যুলেট বিভাগগুলোতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্থগিতাদেশ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, এখানে কারা আসছে, তারা ছাত্র হোক বা অন্য কেউ, তা মূল্যায়ন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।

সিবিএস জানিয়েছে গত মাসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, তারা কিছু ভিসা আবেদনকারীর, যার মধ্যে শিক্ষার্থী ভিসা প্রার্থীরাও অন্তর্ভুক্ত, ‘সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিরোধী কার্যকলাপ এবং ইহুদি ব্যক্তিদের শারীরিক হয়রানির’ জন্য স্ক্রিনিং করবে।

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিপন্থী আন্দোলনের কারণে ইতিমধ্যে কিছু ছাত্রকে বহিষ্কার করার চেষ্টা করেছে। সম্প্রতি শিক্ষার্থীরা যাতে ভিসার শর্তগুলো মেনে চলে এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখে সে ব্যাপারেও সতর্ক থাকার কঠোর নির্দেশও দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর