রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা, ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৫৪ এএম

রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এসবিইউ বলেছে, এই অভিযান রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ।

রোববার (২ জুন) এসবিইউ এর বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স, তবে ইউক্রেনের এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি । 

এসবিইউ জানিয়েছে, সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে থাকা রুশ বোমারু প্লেনগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়। পাশাপাশি রাশিয়ার উত্তরের মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

রাশিয়া এসব বিমান ব্যবহার করে ইউক্রেনের দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ কিয়েভের।

এসবিইউ আরও বলেছে, এই হামলা কেবল রুশ সামরিক সক্ষমতার ওপর সরাসরি আঘাত নয়, বরং রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেনের কার্যক্রম চালানোর ক্ষমতারও প্রমাণ।

এদিকে রুশ রাষ্ট্রীয় মিডিয়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর জানিয়ে বলেছে, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে রাশিয়ার সামরিক বাহিনী ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি । 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর