গাজার জন্য ত্রাণ বহনকারী ‘ম্যাডলিন’ দখলে নিলো ইসরাইল

আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:২১ এএম

গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে দখলদার ইসরাইল। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জাহাজের ১২ জন ক্রু'র সবাইকে। 

গ্রেপ্তারদের মধ্যে সুইডেনের নাগরিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্রান্সের পার্লামেন্টের এমপি রিমা হাসানও রয়েছেন।

রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ম্যাডলিনকে আটকে দেয় ইসরাইলের নৌবাহিনী। পরে জাহাজটিকে ইসরাইলের একটি বন্দরে কড়া পাহাড়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স অ্যাকাউন্টে লিখেছে, সেলেব্রিটিদের সেলফি ইয়াটটি ইসরাইলি উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরোহীরা শিগগিরই নিজ নিজ দেশে ফেরত যাবেন বলে আশা করা যাচ্ছে। 

ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন বা এফএফসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছিলো। ইসরাইলি অবরোধ অমান্য করে গাজায় প্রতীকী পরিমাণ চাল ও শিশুখাদ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিলো দলটি। 

নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এফএফসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের রাতে তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরাইল। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সব আরোহী অক্ষত ও নিরাপদ আছেন এবং তাদেরকে নাস্তা দেয়া হয়েছে।

এর আগে গত ১ জুন ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি’র উপকূল থেকে গাজার উপকূলের উদ্দেশে রওনা দেয় এফএফসি’র ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। ম্যাডলিন একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ।  

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর