অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

আপডেট : ১০ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাইস্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সম্ভাব্য হামলাকারীও আছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) অস্ট্রিয়ার ফেডারেল স্টেট স্টেরিয়ার রাজধানী গ্রাজের ড্রিয়ারশুটজেনগাস হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। 

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের ভেতরে প্রথম গুলির শব্দ শোনা যায়। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলের আশপাশের এলাকায় অভিযান শুরু করে। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

হতাহতদের সবাই শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে শহরের মেয়র। 

মেয়র এলকে কাহর এ ঘটনাকে "ভয়াবহ ট্র্যাজেডি" হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক। এরইমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেকে হত্যা করেছেন। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকজন হতাহতের কথা নিশ্চিত করেছে, তবে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর