লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

আপডেট : ১১ জুন ২০২৫, ১১:৩২ এএম

লস অ্যাঞ্জেলেসে টানা কয়েকদিনের ভাঙচুর ও সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়র ক্যারেন ব্যাস শহরে কারফিউ জারি করেছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র ব্যাস বলেছেন, আমি স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেছি। ভাঙচুর ও লুটপাট রোধে শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় (ডাউনটাউন) কারফিউ জারি করা হয়েছে।

এদিকে রয়টার্সের দাবি, এই কারফিউ কয়েকদিন বহাল থাকতে পারে বলে আভাস দিয়েছেন মেয়র ব্যাস।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহে এই বিক্ষোভের সূচনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় প্রথমে ন্যাশনাল গার্ড পরে মেরিন সদস্য মোতায়েন করেছিল কর্তৃপক্ষ। তবে, বিক্ষোভের আগুন এখন লস অ্যাঞ্জেলেস থেকে যুক্তরাষ্ট্রব্যাপী ছড়িয়ে পড়ছে।

সিয়াটল, অস্টিন, শিকাগো এবং ওয়াশিংটন ডিসির মতো শহরেও বিক্ষোভের সূত্রপাত হচ্ছে। অংশগ্রহণকারীরা আইসিই-বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। সরকারি কার্যালয়ের আশেপাশে তারা যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন।

কিছু স্থানের বিক্ষোভ যেমন শান্তিপূর্ণ ছিল তেমনি কিছু স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে এবং একাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো এবং স্যান্টা অ্যানাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। সেখানে অভিবাসন বিরোধী অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীরা সামনে আরও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ‘নো কিংস’ কর্মসূচি, যা শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে। ওই দিনেই ট্রাম্পের ঘোষিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওয়াশিংটনে।

এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম মঙ্গলবার ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের ওপর এক ধরনের সামরিক জাল ফেলেছেন।

লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসন প্রায় পাঁচ হাজার সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন নিউসোম। প্রাথমিকভাবে তাদেরকে সরকারি ভবন পাহারা দিতে আনা হলেও, এখন তারা অভিবাসনবিরোধী এজেন্টদের গ্রেফতারে সহায়তা করছেন।

নিউসোম অভিযোগ করেন, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এখন আর শুধু অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না, বরং বাড়ির দারোয়ান, মালি, দিনমজুর এবং দর্জিদের মতো সাধারণ শ্রমজীবী মানুষরাও এর শিকার হচ্ছেন।

একাত্তর/এসি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর