ইসরাইলের সামরিক গোয়েন্দা ও মোসাদ কার্যালয়ে হামলা

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:১৯ পিএম

পঞ্চম দিনে গড়িয়েছে ইরান-ইসরাইল সামরিক সংঘাত। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েই তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান।

এদিকে, তেহরান ত্যাগ করার জন্য ইরানের নাগরিকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেখানে বড় কিছু হতে যাচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে ইসরাইলি হামলায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। 

ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তাদের বাহিনী। 

তেহরান বলেছে, দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে। তাসনিম নিউজ এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি।

এর আগে ইসরাইলি গণমাধ্যমে বলেছে, ইসরাইলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। 

এছাড়া, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে উঠছে। ইসরাইলের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করার জন্য ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তেলআবিবের সঙ্গে আশোদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।

ইসরাইলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী গার্ড এর আগে ইসরাইলে বড় হামলার হুমকি দিয়েছিল। তবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর