ঋণ ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা চায় বিশ্ব ব্যাংক

আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

বিশ্বের অনেক দেশ তাদের সরকারি ঋণ সম্পর্কে ক্রমাগত কম স্বচ্ছতা বজায় রাখছে এবং ঋণ ব্যবস্থায় জটিল পদ্ধতির আশ্রয় নিচ্ছে। ফলে প্রকৃতপক্ষে তারা কতটা ঋণগ্রস্ত তা পরিমাপ করা কঠিন হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এই সমস্যা সমাধানে ঋণগ্রহীতা ও ঋণদাতা দেশগুলোর ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রতিবেদন তৈরির পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এএফপির খবরে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বিশেষভাবে নিম্নআয়ভুক্ত দেশগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বলা হয়েছে, দেশগুলো বিভিন্ন অপারদর্শী ঋণ ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট প্লেসমেন্ট (গোপনীয়ভাবে অর্থ সংগ্রহ), কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি এবং বন্ধক রাখা সম্পদের বিনিময়ে ঋণ গ্রহণ।

প্রতিবেদনে আরো জানানো হয়, ২০২০ সালের আগে ৬০ শতাংশেরও কম নিম্নআয়ভুক্ত দেশ ঋণসংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশে। তবে মাত্র ২৫ শতাংশ দেশ নতুন ঋণের লেনদেনের বিস্তারিত তথ্য বা চুক্তির শর্ত প্রকাশ করে বলেও উল্লেখ করা হয়। 

এছাড়া অনেক দেশ এখন স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকেও ঋণ নিচ্ছে, তবে এসব ঋণের পরিমাণ ও শর্তাবলি প্রকাশ করছে না।

বিশ্ব ব্যাংকের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, অপ্রকাশিত ঋণের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেখা গেছে, স্বচ্ছতার অভাব কীভাবে একটি নেতিবাচক চক্র তৈরি করতে পারে। যা সেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে।

উদাহরণ হিসেবে তিনি আফ্রিকার দেশ সেনেগালের কথা উল্লেখ করে বলেন, দেশটির স্বাধীন প্রশাসনিক আদালত গত ফেব্রুয়ারিতে জানায়, তাদের সরকারি ঋণের পরিমাণ মোট জিডিপির ৯৯ দশমিক ৬৭ শতাংশে পৌঁছেছে। যা পূর্ববর্তী সরকারের প্রকাশিত তথ্যের চেয়ে এক চতুর্থাংশ বেশি।

মার্চে সেনেগালে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দলও জানায়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাজেট ঘাটতি ও সরকারি ঋণ সম্পর্কে কর্মকর্তারা ভুল তথ্য দিয়েছেন।

বিশ্ব ব্যাংকের তথ্যমতে, কয়েকটি দেশ ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে গোপনে কয়েকটি নির্দিষ্ট ঋণদাতার সঙ্গে আলোচনা করেছে।

সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা বলেন, ঋণ স্বচ্ছতা কেবল একটি কারিগরি বিষয় নয়, এটি কৌশলগত সরকারি নীতিও। এটি বিশ্বাস তৈরি করে, ঋণ গ্রহণের খরচ কমায় এবং বিনিয়োগ আকর্ষণে সহায়ক হয়।

দেশগুলোর ঋণ স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশ্ব ব্যাংক। যার মধ্যে রয়েছে ঋণ চুক্তিতে স্বচ্ছতা সংক্রান্ত আইন ও বিধিমালায় পরিবর্তন, ঋণদাতা দেশগুলোর সম্পূর্ণ অংশগ্রহণে ঋণ পুনর্মিলন প্রক্রিয়া, নিয়মিত নিরীক্ষা ও জাতীয় পর্যায়ে কঠোর তদারকি এবং ঋণ পুনর্গঠনের শর্তাবলি চূড়ান্ত হওয়ার পর তা সবাইকে জানানো।

একাত্তর/আরএ
পাকিস্তানের দুর্বল অর্থনীতি চাঙা করতে নতুন একটি ঋণ কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নতুন এ কর্মসূচি নিয়ে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। সেই সঙ্গে এ কর্মসূচির আওতায় সাত...
জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী...
প্রায় ৯ মাস ধরে আলোচনা-পর্যালোচনা ও যাচাইয়ের পর অবশেষে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার জরুরি ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।কর্মকর্তা পর্যায়ের এই চুক্তিটি আইএমএফের নির্বাহী পর্ষদে...
মাস্টারকার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর