যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:২৪ এএম

ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) দেশেটির বিভিন্ন প্রদেশে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।

এদিকে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটে সেমনান প্রদেশের সোরখেহের জেলার কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সোরখেহ থেকে ১৭ কিলোমিটার (১০ দশমিক ৬ মাইল) এবং সেমনান শহর থেকে ৩৬ কিলোমিটার (২২ দশমিক ৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, উত্তর-মধ্য প্রদেশে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান এবং আলবোর্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে কোনো বার্তা সংস্থাই এখনও ভূমিকম্পের আঘাতে হতাহতের কোনো খবর জানাতে পারে নাই।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর