মার্কিন ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্প, দাবি ইরানের

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:৪২ পিএম

ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকান জনগণের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির।

রোববার (২২ জুন) বিবিসির খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দেশের পরমাণু স্থাপনায় হামলার বিরুদ্ধে টেলিভিশনে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরান এবং আমেরিকান জনগণ উভয়কেই ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

আরাঘচির বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল যুদ্ধে অংশগ্রহণের অবসান ঘটানোর একটি প্ল্যাটফর্মের উপর নির্বাচিত হয়েছিলেন, তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে কেবল ইরানের সাথেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর মিশনে আত্মসমর্পণ করে তার নিজস্ব ভোটারদেরও প্রতারিত করেছেন।

তিনি বলেন, আমরা কূটনীতির মাঝামাঝি ছিলাম। আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাঝখানে ছিলাম তখন ইসরাইলিরা হামলা চালিয়ে তা উড়িয়ে দেয়। আরও একবার, আমরা ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা এবং আলোচনার মাঝখানে ছিলাম যা মাত্র দুই দিন আগে জেনেভায় ঘটেছিলো, এবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে এটি উড়িয়ে দিলো।

তাই ইরান নয়, বরং যুক্তরাষ্ট্র কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আলোচনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও জানান আরাঘচির।

একাত্তর/আরএ
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর