যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ, ইসরাইল ও ইরানের ওপর চটেছেন ট্রাম্প

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:৫০ পিএম

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর ইসরাইলের দাবি, ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে ‘শক্তির সঙ্গে জবাব দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে, ইরানও ইসরাইলকে তিন দফায় আক্রমণ করার অভিযোগ করেছে।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘তিনি খুশি নন।’ যুদ্ধবিরতি চুক্তি করার পরপরই ইরানের ওপর ইসরাইলের হামলার জন্য তিনি তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেন, এই দুই প্রতিপক্ষ জানে না তারা কী করছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মঙ্গলবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কী করা দরকার সে সম্পর্কে দৃঢ়তার সঙ্গে সরাসরি কথা বলেছেন। 

ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ইরানের ওপর বোমা না ফেলার জন্য সতর্ক করেছেন। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরানে যাওয়া ইসরাইলি বিমানগুলো ফিরিয়ে আনতে। 

ইরান এবং ইসরাইলের উভয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের শান্ত হওয়া উচিত।  ট্রাম্প আরও স্পষ্ট করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন চাইছে না।

মঙ্গলবার ইসরাইল যুদ্ধবিরতি নিশ্চিত করে বলেছে, তারা ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে ‘দ্বৈত অস্তিত্বের হুমকি’ দূর করে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে। 

অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে যতোক্ষণ পর্যন্ত ইসরাইল আক্রমণ বন্ধ রাখবে, ততোক্ষণ পর্যন্ত আমরা আক্রমণ বন্ধ রাখবে।

এর আগে সোমবার কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পরে সন্ধ্যায় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর