যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২২ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৮:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে রেকর্ড বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছে বাবার কোল থেকে পানিতে ভেসে যাওয়া দুই যময শিশু। এখনও নিখোঁজ রয়েছেন পঞ্চাশ জনেরও বেশি। 

শনিবার (২১ আগস্ট) আঘাত হানা এ বন্যায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে রাস্তাঘাট। উপড়ে গেছে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার, টেলিফোন লাইনের পোল। বাড়ি বাড়ি গিয়ে নিখোঁজদের খবর জানার চেষ্টা করছেন জরুরি উদ্ধারকর্মীরা। তবে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

image


এদিন হামফ্রিস কাউন্টিতে ৪৩ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা টেনেসি রাজ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হেনরি, নিহত ২১

রোববার (২২ আগস্ট) বন্যায় দুর্গত ওয়েভারলি টাউন পরিদর্শনে যান সেখানকার গভর্নর বিল লি। 

image

আরও পড়ুন: দেশ ছেড়ে পালালেন আফগান পপ তারকা আরিয়ানা

এদিকে, দেশটির উত্তরপূর্বাঞ্চলের রোড আইলান্ডে সোমবার আঘাত হানে হ্যারিকেন হেনরি। এর ফলে সেখানকার এক লাখ বিশ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

হ্যারিকেন হেনরিতে বিধ্বস্ত রোড আইল্যান্ড, কানেকটিকাট ও নিউ ইয়র্ক রাজ্যের জন্য জরুরি ত্রাণসেবার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

একাত্তর/এসজে 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর