হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ হারালো ইউক্রেন, পাইলট নিহত

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:২৩ পিএম

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ-সিক্সটিন (এফ-১৬) যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ওই যুদ্ধবিমানের পাইলটও নিহত হয়েছেন। 

ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে সোমবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।  

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউক্রেনের তৃতীয় এফ-সিক্সটিন যুদ্ধবিমান হারানোর ঘটনা। ন্যাটো মিত্রদের কাছ থেকে ওই যুদ্ধবিমান পায় কিয়েভ। 

টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, পাইলট তার যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি বিমান হামলা প্রতিহত করেছেন। তব শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং এর পাইলট যুদ্ধবিমান থেকে বের হওয়ার সময় পাননি। 

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রোববার রাতে ইউক্রেন লক্ষ্য করে রাশিয়া ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। 

এদিন ইউক্রেনের অন্তত ছয়টি এলাকায় রুশ বিমান হামলার খবর পাওয়া গেছে।

আরবিএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর