৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম

প্রথমবারের মতো মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত শুক্রবারের জুমার খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে।

শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।

এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস।

এএফপির খবরে বলা হয়, এর উদ্দেশ্য হলো ইবাদতকারীদের ও উমরাহ পালনকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা এবং জুমার দিনের ফজিলত ও আদব তুলে ধরা।

সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, সৌদির ধর্ম বিষয়ক প্রশাসনের উপদেষ্টা এবং মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ফাহিম আল-হামিদ জানিয়েছেন, খুতবার বহুভাষিক অনুবাদ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে এবং সংস্কৃতি ও সভ্যতার আদান-প্রদানে একটি দীর্ঘমেয়াদি সেতু হিসেবে কাজ করবে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সৌদি আরব সরকার ২০২৬ সালের হজ মৌসুম থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এক ইমামের আল্লাহু আকবার, তাকবির রুকু-সিজদায় যাচ্ছেন কয়েক লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এক সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছেন তারা।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক ঝড় ও বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত হয়েছে। রাস্তার এই পানিতে তলিয়ে যায় পার্কিং করে রাখা বেশ কিছু গাড়িও। দুর্যোগময় এই আবহাওয়ার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর