টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ বহু শিশু

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং তিনজন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। 

এদিকে, গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুসহ অন্তত ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। 

রোববার (৬ জুলাই) সকাল থেকেই জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। 

টেক্সাসের মধ্যাঞ্চলের আকস্মিক বন্যায় এমনই ধ্বংসযজ্ঞ এখন সব জায়গায়। ভয়াবহ এ বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সময় শুক্রবার মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। 

টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৯ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে। 

নদীর ধারে থাকা গ্রীষ্মকালীণ একটি ক্যাম্পও ভেসে যায় পানির তোড়ে। ওই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিলো। ক্যাম্পে থাকা ২৭ শিশুর এখনও কোনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানে জোরালো অভিযান চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

শনিবার সকালে বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে ৮৫০ জনকে সরিয়ে নেয়া হয়। উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। কিছু মানুষকে গাছ থেকে উদ্ধার করা হয়েছে। সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের গার্ডের হেলিকপ্টারও এসেছে।

কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবেলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবেলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর