ভুল তথ্য দেয়ার অভিযোগে এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান দপ্তরের কমিশনার এরিকা ম্যাকএনটারফারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে বলা হচ্ছে, তার তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল। শুক্রবার তিনি এ নিদের্শ দেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, কমিশনার এরিকা ম্যাকএন্টারফার রাজনৈতিক কারণে চাকরির পরিসংখ্যানে কারসাজি করেছেন। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের এমন লোক দরকার, যাঁদের আমরা বিশ্বাস করতে পারি। ম্যাকএনটারফার বাইডেন প্রশাসনে দায়িত্ব পালনকালে চাকরির সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন।

মার্কিন শ্রম পরিসংখ্যান দপ্তরের তথ্যে দেখা যায়, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার চাকরি তৈরি হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। পাশাপাশি মে ও জুন মাসের চাকরির তথ্যে বড় সংশোধনী আনা হয়।

সংশোধনীতে মে মাসের চাকরির সংখ্যা ১ লাখ ৪৪ হাজার থেকে কমিয়ে ১৯ হাজারে এবং জুন মাসের চাকরির সংখ্যা ১ লাখ ৪৭ হাজার থেকে কমিয়ে ১৪ হাজারে নামানো হয়েছে।

শ্রম পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪.১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। করোনা মহামারির পর এবারই প্রথম চাকরির বাজার এতটা খারাপ হয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর