ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে বহু অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অনেকে। রবিবার দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫৭ আরোহী ছিলেন।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানের কাছে নৌকাটি ডুবে যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান জানিয়েছেন, ১২ জনকে উদ্ধার করা হয়েছে, তবে কয়েক ডজন নিখোঁজ রয়েছেন।

তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ঘটনার পর উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৬৫ জনের মৃতদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইওএম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

আবিয়ানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক মৃতদেহ পাওয়া গেছে।

আইওএম ইয়েমেনের প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেছেন, নৌকাটি বিশাল উপকূলীয় এলাকার একটি বিপজ্জনক পথে ছিলো, যা প্রায়শই মানব পাচারকারীরা ব্যবহার করে।

ইয়েমেন যাওয়ার জন্য লোহিত সাগর কিংবা এডেন উপসাগর পার হতে বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে মানুষকে নিয়ে যায় পাচারকারীরা। আর এসব যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। 

এআরএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর