অবশেষে টনক নড়লো ‘অথর্ব’ আরব লীগের

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম

ইসরাইল পুরো গাজা উপত্যকা দখলে যে পরিকল্পনা নিয়েছে তার আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন- আরব লীগ। 

রোববার মিশরের কায়রোতে সংগঠনটির স্থায়ী প্রতিনিধিদের এক জরুরি বৈঠকে ইসরাইলের পরিকল্পনাকে সব আরব রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে জানানো হয়। 

গোটা গাজা উপত্যকা ইসরাইল ধূলায় মিশিয়ে দেয়ার পর টনক নড়েছে আরব লীগের! গাজাবাসীর এই পরিণতির পিছনে মূলত দায়ী এই আরবরা। অবশেষে টনক নড়েছে অথর্ব এই মুসলিম সংগঠনটি।

বৈঠক শেষে এক বিবৃতিতে আরব লীগ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা ও অনাহারের নীতি বন্ধে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। 

একইসঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা ও অনাহারের নীতি বন্ধে চাপ প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।

বার্তা সংস্থাটি বলছে, আরব লীগ গাজা উপত্যকা দখলের ইসরাইলের পরিকল্পনাকে সব আরব রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে।

মিসরের কায়রোতে স্থায়ী প্রতিনিধিদের পর্যায়ের এই বৈঠক শেষে চূড়ান্ত বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যা ও অনাহারের নীতি বন্ধে চাপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এর আগে গত শুক্রবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে, যা বিশ্বজুড়ে বিভিন্ন সরকার ও মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়ে।

এআরএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর